বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ,এমপি বলেছেন, বিএনপি চুরি করবে কিন্তু তাদের চোর বলা যাবে না। বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই এতিমদের টাকা আত্মসাতের জন্য দন্ডিত হয়েছেন। দন্ড স্থগিত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের আইন অনুযায়ী দন্ডপ্রাপ্ত আসামীর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। ফলে বেগম জিয়ার আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সম্ভবনা খুবই কম। বিএনপি এই বিপর্যয়ের মধ্যে অপ্রাঙ্গিক কথাবার্তা বলে নেতাকর্মীদের চাঙ্গা করছেন। এটাই বিএনপির স্বভাব। তাদের নিয়ে ভাবনা চিন্তা করার সময় দেশবাসীর ফুরিয়ে এসেছে। খালেদা জিয়া বর্তমানে দেশে-বিদেশে সন্ত্রাসী ও দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিত। কুষ্টিয়া শহরে ইসলামীয়া কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে ইসির বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, আমরাও চাই আগামী নির্বাচনে বিএনপিসহ সকল দল যেন অংশ নেয়, নির্বাচনে যেন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নির্বাচন উৎসবমুখর, অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হওয়াটাই মুখ্য। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফরল্লাহ। মাহবুব-উল আলম হানিফ এমপি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, কুষ্টিয়া আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাজি রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।
কুষ্টিয়া প্রতিনিধি, বিডি টাইম্স নিউজ


























