কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদনের সময় আগামী ৫ ডিসেম্বর ২০২১খ্রি. তারিখ রাত ১১.৫৯ মিঃ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী’র সভাপতিত্বে আজ ৩০/১১/২০২১খ্রি. তারিখ সকাল ১০টায় কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ইউনিট ভিত্তিক সাক্ষাৎকারের তারিখ ও বিস্তারিত তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। ০১৫৫৭-৩৩০৩৮১ / ০১৫৫৭-৩৩০৩৮২ (সকাল ৯.০০টা থেকে রাত ৯.০০টা পর্যন্ত)
বি. দ্র. বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত অপরিবর্তিত থাকবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























