বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব শতবর্ষ ও বাংলাদেশ ভারতের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর ২০২১) ভারতের আহমেদ নগর থেকে ভারতীয় বিশিষ্ট নাগরিকদের একটি বাইসাইকেল র্যালি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাস ভ্রমণ করেছে। এসময় ভারতীয় দলের সদস্যরা নোবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন করে।
এ উপলক্ষ্যে আইকিউএসি সম্মেলন কক্ষে নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পক্ষ থেকে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. দিব্যদ্যুতি সরকার, নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক জনাব বিপ্লব মল্লিক, এমআইএস বিভাগের শিক্ষক জনাব আব্দুস সালাম, অর্থনীতি বিভাগের শিক্ষক জনাব মোঃ মাহবুবুর রহমান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সুব্রত ভৌমিক। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির সাইক্লিং গ্রুপের সদস্যবৃন্দ। মতবিনিময় সভায় ভারতীয় নাগরিকদের সাথে নোবিপ্রবির সদস্যদের পরিচিতিপর্ব ও নানা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























