ইসলামী বিশ্ববিদ্যালয়ে বুধবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় টি.এস.সি.সি’র ১১৬ নম্বর কক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির ৩য় প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে আয়োজিত বিশ্ব গণমাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরতজা হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, প্রতিষ্ঠানের স্বার্থে পেশাদারিত্ব, দায়িত্বশীল ও দক্ষ সংবাদকর্মী হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। কারন তোমাদের লিখনীর মাধ্যমেই একটা ঘটনার প্রকৃত সত্য বেরিয়ে আসবে। তিনি বিশ্ব গণমাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর আলোচনায় বলেন, বিশ্ব গণমাধ্যম মহান মুক্তিযুদ্ধের সময় বিশ্ব জনমত গঠনে সে সময়ে বড় ভূমিকা রেখেছিলো। তাই সে সময়ে গণমাধ্যম ছিল মুক্তিযুদ্ধের আরো একটি গুরুত্বপূর্ণ সেক্টর। তিনি প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য, বঙ্গবন্ধুর বুকটাই যেন তাই বাংলাদেশের মানচিত্র। তিনি বলেন, সাংবাদিকদের কাজ হচ্ছে বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরাণি¦ত করা। তাই আমাদের দাস সাংবাদিক হলে চলবে না, ঐক্যবদ্ধ থেকে পেশাদারিত্বের মাধ্যমে পেশায় দক্ষতা বাড়াতে হবে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোন ভালো সংবাদে আমরা স্টেক হোল্ডারদের বুকটা ভরে উঠে।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি ইত্তেফাকের ভ্রাম্যমান প্রতিনিধি বিমল সাহা ও কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন-সাগর। এছাড়া আরো বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ। ৩য় প্রতিষ্ঠাবার্ষির্কীর অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রিপোর্টার্স ইউনিটির মোস্তাফিজ রাকিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রফেসর ড. শেলীনা নাসরীন, সহকারী প্রক্টর সাজ্জাদুর রহমান টিটু, শাহেদ আহমেদ, সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায়, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সোহেল, জনসংযোগ অফিসের পরিচালক(ভারঃ) মোঃ আতাউল হক, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও রিপোর্টার্স ইউনিটির সকল স্তরের সাংবাদিক সদস্যবৃন্দ।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























