নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আজ রবিবার (৩১ অক্টোবর ২০২১) কোভিড-১৯ টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। নোবিপ্রবি মেডিকেল সেন্টারে সকাল ১১টায় টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ৩১ অক্টোবর থেকে ০৯ নভেম্বর পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।

কোভিড-১৯ টিকা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে নোবিপ্রবির মাননীয় উপাচার্য বলেন, সবার সহযোগীতায় শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদান সম্ভব হচ্ছে। এর মাধ্যমে নোবিপ্রবির প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ক্যাম্পাসেই কোভিড-১৯ এর টিকা নিতে পারবে। টিকা নিলেও ব্যক্তিগত সতর্কতা অবশ্যই বজায় রাখতে হবে। যতদিন করোনা থাকবে সবাইকে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এসময় নোবিপ্রবিতে টিকা প্রদানের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। টিকা প্রদানে সহযোগীতার জন্য জেলা সিভিল সার্জনের কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য অফিসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাননীয় উপাচার্য।

এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সহ-সভাপতি ড. মোঃ আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ মাজনুর রহমান, আইআইএস এর পরিচালক ও কোভিড-১৯ সনাক্তকরণ কেন্দ্রের ফোকাল পয়েন্টে অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসীম উদ্দিন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ, ডেপুটি চীফ মেডিকেল অফিসার ড. ইসমত আরা পারভীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শায়লা সুলতানা ঝুমা ও ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রসঙ্গত, বিশ^বিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও কোভিড-১৯ সনাক্তকরণ কেন্দ্রের তত্ত্বাবধানে নোবিপ্রবি শিক্ষার্থীদের মাঝে সিনোফার্ম ভ্যাকসিনের ১ম ডোজের কার্যক্রম পরিচালিত হবে।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ   

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে