নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির (এঝঞ) গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ শনিবার (১৬ অক্টোবর ২০২১) বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। সভায় নোবিপ্রবির ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের বিষয়ে সার্বিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এসময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন, নোবিপ্রবির মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ফারুক উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন। শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. মো: আনিসুজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মো. মাজনুর রহমান, নোবিপ্রবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জসীম উদ্দিন, পরীক্ষা পরিচালনা কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবা উদ্দীন পলাশ।

এসময় আরও উপস্থিত ছিলেন অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউট ও দপ্তরসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, আগী ১৭ অক্টোবর বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের, ২৪ অক্টোবর মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের ও ১ নভেম্বর বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে