রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে দশ টাকা পর্যন্ত। বাড়তি ব্রয়লার মুরগির দামও। তবে স্থিতিশীল রয়েছে চালের দাম।

ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে ছিল বেশ ভিড়। তবে স্বস্তি ছিল না ক্রেতাদের মধ্যে। বাজারে বেড়েছে প্রায় সব সবজির দাম। বাজারভেদে আছে দামের হেরফেরও। কারওয়ান বাজারে গেল সপ্তাহে বেগুন প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হলেও আজ তা ৫০ টাকা। শিম ৪০ টাকায় আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। পলাশী বাজারে একই সবজি বিক্রি হচ্ছে কেজিতে ৫/৭ টাকা বেশিতে। অপর্যাপ্ত সরবরাহকেই অজুহাত দিচ্ছে বিক্রেতারা।

কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি ১৩০ টাকা কেজিতে বিক্রি হলেও পলাশী বাজারে তা মিলছে ১৪০ টাকায়। মূল্য তালিকাও মানছেন না অনেক বিক্রেতা। গরু ও খাশির মাংস বিক্রি হচ্ছে ৪৮০ ও ৮০০ টাকায়।

ডেস্ক রিপোর্ট, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে