বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে আগামী ১২ সেপ্টেম্বর ২০২১ তারিখ হতে সকল বিভাগের বিভিন্ন বর্ষের অনলাইনে ভর্তি ও ফরম পূরণ কার্যক্রম শুরু হবে।
এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.brur.ac.bd) লগইন করে নিজের একাউন্ট খুলে শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় তথ্য প্রদানপূর্বক পে-স্লিপ (ব্যাংকে টাকা জমার রশিদ) ডাউনলোড করে প্রয়োজনীয় টাকাসহ জনতা ব্যাংক লালবাগ বাজার শাখায় জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর ব্যাংক রশিদের সংগৃহীত অংশ ওয়েব সাইটে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।
পরবর্তীতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























