খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়তি নজরদারিতে রাখা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। যান চলাচলেও রয়েছে নিয়ন্ত্রণ। চট্টগ্রামে তেল শোধনাগার স্থাপনা ও বিমানবন্দরে তল্লাশি চালানো হচ্ছে। নগরীর বিভিন্ন জায়গায় বসানো হয়েছে তল্লাশি চৌকি। রাজশাহীতে যে কোন ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত মহানগর পুলিশ।

এরই মধ্যে শুরু হয়েছে গোয়েন্দা তৎপরতা। রায় পরবর্তী যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে যে কোন ধরণের নাশকতা এড়াতে সারা দেশে চলছে পুলিশের বিশেষ অভিযান। আটক করা হয়েছে একশো ৭১ জনকে।

মেহেরপুরে নাশকতার উদ্দেশ্যে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর সাথে জামায়াত-বিএনপির নেতা কর্মীরা জড়িত বলে দাবি পুলিশের। সেখান থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে