নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী আজ (২৬ আগস্ট ২০২১) বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন।

প্রথমেই বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপ-উপাচার্য মহোদয়কে শুভেচ্ছা জানানো হয়। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন।প্রসঙ্গত, গত ২৫ আগস্ট ২০২১ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক। (২৫ আগস্ট ২০২১) বুধবার মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মো. আবদুল হামিদ নোবিপ্রবি আইন ২০০১ এর ধারা ১২(১) অনুযায়ী আগামী চার বছরের জন্য এ নিয়োগ দেন।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস  নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে