নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মো. আবদুল হামিদ নোবিপ্রবি আইন ২০০১ এর ধারা ১২(১) অনুযায়ী আগামী চার বছরের জন্য এ নিয়োগ দিয়েছেন। আজ (২৫ আগস্ট ২০২১) বুধবার মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী চার বছরের জন্য বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে