কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জনতা ব্যাংক লিমিটেড, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার মধ্যে কর্পোরেট গ্যারান্টির আওতায় হোলসেল রিভলবিং সাধারণ গৃহ নির্মাণে ৫০ কোটি টাকার একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ২৪ আগস্ট মঙ্গলবার বিকাল ৩ টায় উপাচার্য মহোদয়ের কার্যালয়ে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী’র উপস্থিতিতে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে গৃহ নির্মাণ ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ চুক্তির আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ৯% সরল সুদে ৬ মাস গ্রেস পিরিয়ডসহ ১৫ বছর মেয়াদে Wholesale revolving সাধারণ গৃহ নির্মাণ ঋণ সুবিধা ভোগ করবেন।

চুক্তিতে কুমিল্লা বিশ্বদ্যিালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড.মোঃ আসাদুজ্জামান এবং জনতা ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন কুবি শাখা ব্যবস্থাপক মোঃ মনির হোসেন (প্রিন্সিপাল অফিসার)। এ সময় উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম, ডিন, আইকিউএসির পরিচালক, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতির প্রতনিধিসহ জনতা ব্যাংক লিঃ, বিভাগীয় কার্যালয়, কুমিল্লা-এর মহাব্যবস্থাপক জিয়াউর রহমান খন্দকার ও এরিয়া অফিস কুমিল্লা দঃ এর সহকারী মহাব্যবস্থাপক (এরিয়া ইনচার্জ) মোঃ আবুল হাসানাত আজাদ প্রমুখ।

শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম এর সঞ্চালনায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীবলেন, এ ঋণ চুক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটি সুযোগ। এ ঋণ সুবিধার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীগণ গৃহ নির্মাণের স্বপ্ন পূরণ করতে পারবে এবং এ ঋন চুক্তির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে জনতা ব্যাংক লিমিটেডের নতুনভাবে সম্পর্কের দ্বার উম্মোচিত হবে। তিনি জনতা ব্যাংক কর্তৃপক্ষকে হোলসেল রিভলবিং ঋণের জন্য ধন্যবাদ জানান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে