এক বিবৃতিতে তিনি বলেন, “সুষ্ঠু ও সফলভাবে পরীক্ষাসমূহ সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে গতানুগতিক ধারার বাইরে অনলাইন মাধ্যমে পরীক্ষায় অংশ গ্রহণ করে সহযোগিতার জন্য স্নেহভাজন শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষভাবে ধন্যবাদ জানাই পরীক্ষা গ্রহণে গঠিত অনলাইন নীতিমালা প্রনয়ন ও বাস্তবায়ন কমিটির সকল সদস্যকে; যারা সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে অক্লান্ত পরিশ্রম করেছেন।
বিবৃতিতে উপাচার্য আরো বলেন, “বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বর্তমান সরকারের নির্দেশনায় এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের পাঠদান কার্যক্রম ইতোমধ্যে অনলাইনে সম্পন্ন হয়েছে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে বিভিন্ন সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা সেপ্টেম্বর (২০২১) মাসের ১ম সপ্তাহে আয়োজন করতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”সকল বিভাগের বিভিন্ন সেমিস্টারের আসন্ন চূড়ান্ত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা অব্যহত রাখার আহবান জানান।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























