বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ মতিউর রহমান।
আজ বৃহস্পতিবার তিনি এই পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এসময় পরীক্ষা নিয়ন্ত্রন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, বুধবার (১৮, আগস্ট ২০২১) উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তাঁকে এই পদে নিয়োগ প্রদান করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























