১৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। কয়েকদিনের মধ্যেই ঘোষণা হবে ৪০ সদস্যের প্রাথমিক দল। সেপ্টেম্বরে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপকে টার্গেট করে দল গঠন করা হচ্ছে।

এর আগে এশিয়ান গেমসে দল পাঠাবে ফুটবল ফেডারেশন। মার্চে কম্বোডিয়া ও ব্রুনাইয়ের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও অনিশ্চিয়তায় পড়েছে ম্যাচ দুটি। এর পরিবর্তে লাওসের বিপক্ষে ২৭ মার্চ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপের পারফরমেন্স দেখে গঠন করা হবে দল।

অভিজ্ঞতা এবং তারুণ্যের সমন্বয়ে দল গড়ার কথা জানিয়েছে ন্যাশনাল টিমস কমিটি। ৪০ সদস্যের প্রাথমিক দল নিয়ে বিকেএসপিতে ক্যাম্প করবে লাল-সবুজরা ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে