দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার কমলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। শনিবার সকালে রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, “স্কুল কলেজ খোলার সব প্রস্তুতি আমাদের রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই সিদ্ধান্ত নেয়া হবে। এই মহূর্তে শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দিলেও বেশিরভাগ অভিভাবক তার সন্তানকে পাঠাবেন না বলে মনে করেন তিনি।এছাড়া, সরকার এত বড় ঝুঁকিও নেবে না বলেও মন্তব্য করেন দীপু মনি। তিনি বলেন, সবার স্বাস্থ্য সুরক্ষাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা কেউ নিশ্চিই চায় না যে আমাদের সন্তানরা অসুস্থ্য হোক। তাই সেক্ষেত্রে আমাদের সকলকে বিধি নিষেধ মেনে চলতে হবে। তাহলে সংক্রমণ কমে আসবে আশা করি আর আমাদের শিক্ষার্থীরাও আবার তাদের স্বভাবিক জীবন যাপনে ফিরতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

গত বছর করোনাভাইরাসের সংক্রমণের শুরুর দিকে মানুষের ব্যাপক চাপ ছিল, কেন শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত বন্ধ করা হচ্ছে না। আর এখন বন্ধের ১৭ মাস পর দাবি উঠছে, কেন শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলা হচ্ছে না।এমন অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে বিক্ষিপ্তভাবে নানা আলোচনা হলেও শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের পরিকল্পনা হলো করোনার সংক্রমণ কমলে পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। কিন্তু সেটি কবে কমবে, তা কেউ সুনির্দিষ্ট করে বলতে না পারায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সময়ও সুনির্দিষ্ট করা যাচ্ছে না।

তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের পর্যাপ্ত টিকা দিতে পারলে প্রথম পর্যায়ে আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ বিশ্ববিদ্যালয় খোলার একটি আলোচনা চলছে। সেটিও নির্ভর করছে এ মাসে কী পরিমাণ শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া যাবে তার ওপর। ফলে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সময়টি এখনো অনির্দিষ্টই থাকছে।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে