আজ শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে সভাপতির বক্তৃতাকালে এসব কথা বলেন খালেদা জিয়া।
দুর্নীতির মামলার রায় আগামী ৮ ফেব্রুয়ারি ঘোষিত হওয়ার আগে নেতাকর্মীদের উদ্দেশে এ বক্তব্য দিলেন বিএনপি নেত্রী। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন,, আমি যেখানেই থাকি না কেন আপনাদের সঙ্গেই থাকব, আমি আপনাদের সঙ্গে আছি, থাকব। আমাকে ভয় দেখিয়ে কেউ কিছু করতে পারবে না। দলের নেতাকর্মীদের লক্ষ্য করে বিএনপি নেত্রী বলেন, যারা অতীতে দলের সঙ্গে ছিল এবং এখনো আছে তাদের আমরা মূল্যায়ন করব। ভবিষ্যতে ক্ষমতায় গেলে তাদের ভালো পদায়ন করা হবে। যারা বেঈমানি করেছেন তাদের মূল্যায়নের কোনো সুযোগ থাকবে না। তাদের আমরা বহুবার ক্ষমা করেছি। তবে ক্ষমা একবার হয় বারবার হয় না।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোটগ্রহণসহ ছয়টি শর্ত দিয়েছেন।
এসময় তিনি বলেন, যে কোনো কর্মসূচি ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে পালন করবেন। তিনি সরকারকে সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন করতে উদ্যোগ নেয়ারও আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট, বিডি টাইম্স নিউজ



























