মো. আবদুল হামিদের পক্ষে নির্বাচন কমিশন কার্যালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বেলা সোয়া ১১টার দিকে মনোনয়ন ফরম সংগ্রহ করে।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ, ইসির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যম কর্মীদের চিফ হুইপ জানান, বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ যোগ্য বলেই দল থেকে তাকে মনোনয়ন দেয়া হয়েছে।
আগামী জাতীয় নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন চিফ হুইফ। এরপর সাংবাদিকদের সামনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।
ডেস্ক রিপোর্ট, বিডি টাইম্স নিউজ


























