চলমান কঠোর লকডাউন শিথিল করায় আগামী ১৫’ই জুলাই থেকে চলবে সব ধরণের গণপরিবহন। চলবে যাত্রীবাহী ট্রেনও। এ জন্য আজ মঙ্গলবার (১৩’ই জুলাই) বিকেল থেকে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে ট্রেন চলাচল শুরু হবে। চলবে ২২ জুলাই পর্যন্ত। এই সময়ের জন্য সব টিকিট অনলাইনে বিক্রি হবে। টিকিট বিক্রি হবে মোট আসনের ৫০ শতাংশ। তবে কোন কোন রুটে কতটি ট্রেন চলবে সে বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, ট্রেনে চলাচলকারী যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে