জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে ২য় বর্ষে প্রমোশন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য দিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা মহামারির কারণে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। যারা ফরম পুরণ করেছে তারা অনলাইনে ২য় বর্ষের ক্লাস করতে পারবে। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরকে প্রথম বর্ষের লিখিত পরীক্ষা দিতে হবে। ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছেন ৪ লাখ ৬৭ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী। এর মধ্যে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৭ হাজার ৬২৬, অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৫০। আর মানোন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫১ হাজার ১৫৯। এসব শিক্ষার্থীর মধ্যে দ্বিতীয় বর্ষে প্রমোশন পাবেন ৩ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ৭৩ হাজার ৮৭৬ জন শিক্ষার্থী।

প্রমোশন পাওয়ার শর্তগুলোর অন্যতম প্রধান শর্ত হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এসব শিক্ষার্থীকে অবশ্যই প্রথম বর্ষের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কেউ যদি এ পরীক্ষায় অংশ না নেন বা পরীক্ষায় অংশ নিয়ে রেগুলেশন অনুযায়ী ‘নট প্রমোটেড’ হন, সে ক্ষেত্রে তার শর্ত সাপেক্ষে দেওয়া প্রমোশন বাতিল বলে গণ্য হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://nu.ac.bd) পাওয়া যাবে। এর আগেও করোনায় পরীক্ষা না হওয়ায় ২০২০ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের অটো পাশ দেয়া হয়েছিলো।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে