২২ থেকে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় সফটওয়্যার প্রদর্শনী। এতে অংশ নেবে দেশি বিদেশি ১৮০ প্রতিষ্ঠান।

সকালে বেসিস মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি আলমাস কবির। তিনি বলেন, চারদিনের এ প্রদশর্নীতে তথ্য ও যোগাযোগ প্রতিষ্ঠানের পণ্য ও সেবা তুলে ধরা হবে। এছাড়াও এ প্রদর্শনীতে থাকবে উদ্ভাবনী মোবাইল জোন, ডিজিটাল কমার্স এবং ক্লাউড কম্পিউটিং জোন।

বেসিস সভাপতি বলেন প্রদর্শনীতে দেশীয় সফটওয়্যার খাতের সক্ষমতা তুলে ধরা হবে।

অনলাইন ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে