মান নিয়ন্ত্রণ না করে জারের পানি বিক্রি বন্ধে পল্টন ও মতিঝিল এলাকায় অভিযান চালিয়েছে বিএসটিআই। অভিযানে ১২টি প্রতিষ্ঠানকে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। প্রায় চার হাজার জার জব্দ করে ধংস করে বিএসটিআই।

সোমবার সকালে থেকে চলা এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা সিদ্দিকা বেগম। অনুমোদন না থাকা ও সঠিকভাবে মান নিয়ন্ত্রণ না করার অভিযোগে বিভিন্ন অফিসে পানির জার সরবরাহে নিয়োজিত ছয়টি ভ্যানও জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

অনুমোদন থাকলেও দুটি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের লোগো ব্যবহার না করায় জরিমানা করা হয়। সচেতন বৃদ্ধি করতে এধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিএসটিআই।

অনলাইন ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে