শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ না হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান তরফদার রুহুল আমিন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীনের সঙ্গে আলোচনা সেরেছে আয়োজকেরা। অক্টোবরে হবে ক্লাব কাপের তৃতীয় আসর। বিদেশি ক্লাবগুলো পেতে এরই মধ্যে কাজ শুরু করেছে তারা।

প্রথম দুই আসরে দারুণ সাড়া মিলেছে। ঝিমিয়ে পরা দেশের ফুটবলে প্রাণ ফিরেয়ে এনেছিল শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ। এরপর শিডিউল জটিলতায় তৃতীয় আসর নিয়ে দেখা দেয় সংশয়। প্রতি বছর টুর্নামেন্টটি আয়োজনের অঙ্গীকার দিয়েছিল আয়োজকরা। ঘরোয়া ও আন্তর্জাতিক ব্যস্ত সূচীর কারণে সম্ভব হচ্ছে না। গত বছর ফেব্রুয়ারিতে হয়েছে দ্বিতীয় আসর। তবে, দেরিতে হলেও শেখ কামাল ক্লাব কাপ হচ্ছে, বাফুফে সভাপতির সাথে আলোচনায় ইতিবাচক সাড়া মিলেছে।

এবার দেশের তিনটি ক্লাবে সঙ্গে থাকবে বিদেশি চারটি দল। বিপিএলে সেরা তিন ক্লাবের সম্ভাবনা বেশি। তবে, ক্লাব জনপ্রিয়তার বিবেচনায় আসতে পারে পরিবর্তন। আবারও সাউথ এশিয়ান ক্লাবগুলোর দিকে হাটছে আয়োজকেরা। অক্টোবরে যদি শেখ কামাল ক্লাব কাপ হয় তবে, চলতি বছর কি বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজন করতে পারবে বাফুফে?

স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে