জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক করেছে আদালত। আজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে আসামি শরফুদ্দিন খানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে।
বকশিবাজার বিশেষ জজ আদালতে তৃতীয় দিনের মতো আইনজীবী আহসান উল্লাহ আসামির পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন। মঙ্গলবার আদালত খালেদা জিয়াকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিলেও মুলতবি না করায়, তিনি আজও আদালতে উপস্থিত হন। রাষ্ট্রপক্ষ বলছে, আগামী সপ্তাহে সব আসামির যুক্তিতর্ক শেষ হবার সম্ভাবনা রয়েছে।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ























