ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন তিন মাসের জন্য স্থগিত করছেন আদালত।মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।এর আগে গতকাল বুধবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া রাজধানীর ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইত ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম রিট আবেদন দায়ের করেন। রিটে নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রেসপনডেন্ট (প্রতিপক্ষ) করা হয়।
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ























