জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আমরণ অনশন সপ্তম দিনে গড়িয়েছে। এরইমধ্যে আন্দোলনকারীদের ১৬৫ জন অসুস্থ হয়েছেন। তীব্র শীতে দিন কোন রকমে পার করলেও রাত কাটছে দারুন কষ্টে। তবে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া নেই বলে অভিযোগ তাদের। জানালেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

তীব্র ঠান্ডার মধ্যেই এভাবে টানা ছয় রাত পার করেছেন আন্দোলনরত ইবতেদায়ী শিক্ষকেরা। জাতীয় প্রেসক্লাবের সামনে খোলা আকাশের নিচে রাস্তা ও ফুটপাতে অবস্থান করছেন কয়েকশ আন্দোলনকারী। বসে আসেন বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে।মোসলেম আলী। গাইবান্ধার দুর্গাপুর স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার শিক্ষক। ১১ জানুয়ারি অসুস্থ হন। পরদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ্য হয়ে রোববার আবারও রাস্তায় ফিরেছেন।অনশনরত শিক্ষকরা জানালেন অনশনকারীদের মধ্যে ৪ জন হাসপাতালে ভর্তি। তারপরও সরকারের পক্ষ থেকে কোনো সাড়াশব্দ নেই।

জাতীয়করণের দাবিতে পহেলা জানুয়ারি থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। সেই কর্মসূচি থেকে ৯ জানুয়ারি ঘোষণা দেয় আমরণ অনশনের।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে