ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে বিএনপি জোটের শরিক জামায়াতের প্রার্থী ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে জোটের অন্য শরিকেরা। নিজেদের মধ্যে আলোচনা ছাড়াই প্রার্থী ঘোষণাকে মেনে নিতে পারছেন না অন্যরা। তবে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, ম্যাডাম (খালেদা জিয়া) তফসিল ঘোষণার আগে অনেকেই প্রার্থী ঘোষণা করে থাকে। জামায়াতও করেছি। তবে জোটের সিদ্ধান্ত অনুযায়ী যাকে মনোনয়ন দেয়া হবে তাকে সমর্থন জানাবে দলটি।।  সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ২০-দলীয় জোটের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত কয়েকজন নেতা এ তথ্য জানিয়েছেন।জামায়াতে তাদের দলীয় নেতা ঢাকা উত্তরের আমির সেলিমউদ্দীনকে প্রার্থী করার ঘোষণা দিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।জামায়াতের কেন্দ্রীয় নেতা আবদুল হালিম বৈঠকে জানান, নির্বাচন ঘিরে জামায়াতেরও প্রস্তুতি রয়েছে। এটি চূড়ান্ত কিছু নয়। তবে জোটে সিদ্ধান্তের বাইরে কিছু হবে না।বৈঠকে উপস্থিত এক নেতা জানান, জোটের কয়েকজন নেতা তাবিথ আউয়ালকে নিয়ে আলোচনা করলেও প্রার্থী হিসেবে তাবিথ চূড়ান্ত এমন কোনো সিদ্ধান্ত হয়নি।তিনি আরো জানান, রাজধানীতে আইনজীবীদের নিয়ে একটি মহাসমাবেশ ও ইসলামী দলগুলো নিয়ে আরেকটি সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া বৈঠকে সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে বাইরে রেখে আগামী নির্বাচনে জোটের কেউ অংশ নেবে না। বিএনপি চেয়ারপারসনকে এমন আশ্বাস দিয়েছেন বৈঠকে অংশ নেয়া জোটের শীর্ষ নেতারা।

নিউজ ডেস্ক,বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে