ছবি -রয়টার্স থেকে নেয়া

শ্মশান ঘাটে লাশের সারি,তাই খোলা প্রান্তরে জ্বলছে সারি সারি চিতা। করোনা মহামারিতে ভারত যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। রাজধানীর দিল্লি থেকে এমনই এক দৃশ্য ক্যামেরাবন্দি করেছে রয়র্টার্সের ড্রোন’। ছবিটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
শুক্রবার(২৩’শে এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য থেকে যানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার মানুষ।যা বিশ্বে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
রাজধানী নয়াদিল্লিসহ বেশ কয়েকটি রাজ্যের একেবারেই অক্সিজেন নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা’। এ অবস্থায় দেশটিতে ট্রিপল মিউট্যান্ট বা তিনবার রূপ পরিবর্তনকারী নতুন শক্তিশালী করোনার সন্ধান পাওয়া গেছে। যা টিকা নিলেও প্রতিরোধ করা সম্ভব নয়’। এতে দেশটির চিকিৎসা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে’। ফলে হাসপাতাল থেকে লাশ সরাতে সরাতেই ক্লান্ত হয়ে পড়ছেন দেশটির কর্মীরা’।
বার্তা সংস্থা রয়টার্স এমন পরিস্থিতিতে জনবসতিপূর্ণ এলাকার পাশে জ্বলন্ত গণচিতার ওই ছবিটি সামনে এনেছে।তারা জানিয়েছে, শুধু শ্মশানই নয়, রাজধানীর কবরস্থানগুলোর একই অবস্থা। করোনায় মৃতদের পরিবারকে মরদেহ সমাহিত করার জায়গা পেতে হিমশিম খেতে হচ্ছে ।
স্বেচ্ছাসেবী সংস্থা শহিদ ভগৎ সিংহ সেবা দলের প্রধান জিতেন্দ্র সিংহ শান্টি বলেন, দিল্লিতে এমন দৃশ্য দেখতে হবে কেউ ভাবেনি। তিনি জানান, সীমাপুরীর পার্কিং লটে গড়ে ওঠা অস্থায়ী শ্মশানে বৃহস্পতিবার বিকেলে ৬০টি মহদেহ দাহ করা হয়েছে। জায়গা না পেয়ে পড়েছিল আরও ১৫টি মরদেহ’।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














