লকডাউনের শুরুর দিকে অনেক বেসরকারি অফিস বন্ধ থাকলেও এরই মধ্যে খুলে গেছে অনেক অফিস। ফলে, পথে পথে নানা ভোগান্তি উপেক্ষা করেও কাজে যোগ দিয়েছেন অনেকে। প্রথম সপ্তাহ বেশ কড়াকড়িই ছিল। রাস্তায় মানুষ ও যানযাহনও বের হয়েছে কম। লকডাউনের সময় বৃদ্ধির সাথে সাথে সড়কে বাড়ছে পরিবহনের চাপ। ফলে, রাজধানীতে অনেকটা ঢিলেঢালা ভাব ছিল লকডাউনের অষ্টম দিনে। বৃহস্পতিবার দেখা গেছে, গণপরিবহণ ছাড়া অন্য বাহনের চলাচল ছিল প্রায় স্বাভাবিক সময়ের মতোই।

কঠোর লকডাউন উপেক্ষা করে মাইলের পর মাইল হেটে কর্মজীবীদের যেতে হচ্ছে অফিসে। ১৪’ই এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরুর পর সরকারি নির্দেশনা মেনে ছুটি ঘোষণা করে বিভিন্ন অফিস। কিন্ত কঠোর লকডাউনের সময় বাড়ার মধ্যেই খুলতে শুরু করেছে অনেক অফিস।

গণপরিবহন না থাকায় সিএনজি অটোরিকশায় অপরিচিতদের সাথেও গন্তব্যে যাত্রা করেন অনেকে। পুলিশ চেকপোস্টে জিজ্ঞাসাবাদে ছিল ঢিলেঢালা ভাব। আর এই সুযোগে মুভমেন্ট পাস ছাড়া কাজে বের হয়ে অনেককেই গুনতে হয়েছে জরিমানা। পুলিশ বলছে, লকডাউনে যারা বের হচ্ছেন, তাদের বেশির ভাগই দেখাচ্ছেন যৌক্তিক কারণ। লকডাউনে পুলিশের জিজ্ঞাসাবাদের কারণে ঢাকার অনেক সড়কে দেখা যায় যানজটও।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে