দেশের অভ্যন্তরীণ রুটে টানা ১৬’দিন পর সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। সকাল থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট যশোর ও চট্টগ্রামে গেছে। এছাড়া দিনব্যাপী অন্যান্য এয়ারলাইন্সগুলোর ফ্লাইট পরিচালনার কথা রয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে গত ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সীমিত পরিসরে বুধবার থেকে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়। অনুমতি পাওয়ার পরপরই ফ্লাইট চালুর ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার। তবে কক্সবাজার রুটে আকাশপথে আপাতত উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে