
সর্বাত্মক কঠোর বিধিনিষেধের সপ্তম দিনেও রাজধানীতে গণপরিবহন ছাড়া চলছে সব ধরণের যানবাহন। দিনে-রাতে সড়কে চাপ বেড়েছে সিএনজি চালিত অটোরিক্সা’সহ ব্যক্তিগত ও অফিসিয়াল নানান ধরনের যানবাহনের।
শিল্প-কারখানা ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকায় সকাল থেকেই রাজধানীর সড়কে বেড়েছে যানবাহন। করোনা সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি মানতেও মানুষের মাঝে রয়েছে উদাসীনতা। মাস্ক না পড়েই পাড়া-মহল্লায় অবাধে চলছে ঘোরাঘুরি ও আড্ডা, বেড়েছে চলাচলও। ঠুনকো প্রয়োজনে বাসা থেকে বের হচ্ছেন অনেকে, বলছেন শুধু শুধু বাসায় বসে থাকতে ভাল লাগছে নাহ, সবাই তো বের হচ্ছে, আমি কেন বের হব নাহ। রাইড শেয়ারিং বন্ধ থাকলেও কিছু কিছু মানুষ তা ব্যবহার করছেন।
পোশাক কারখানাগুলোতে নিজস্ব পরিবহনে শ্রমিকদের আনা-নেয়ার কথা থাকলেও তা মানছে না কোন প্রতিষ্ঠানের মালিক পক্ষ। প্রয়োজনে দল বেধে হেটে কারখানায় যেতে দেখা যায় পোষাক শ্রমিকদের। নিদিষ্ট বাজার ছাড়াও পাড়া-মহ্ললায় বিভিন্ন ধরনের দোকানপাট খোলা রয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪’ই এপ্রিল থেকে চলমান বিধিনিষেধ আরোপ করে সরকার, যা আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























