করোনার দ্বিতীয় ধাক্কা সামাল দিতে নাইট কারফিউয়ের পথে হেঁটেছে ভারতের বেশ কয়েকটি রাজ্য৷ এখনই অতটা কঠোর পদক্ষেপ না করলেও করোনা সংক্রমণের হার কমাতে একগুচ্ছ নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার৷। গত বছর করোনা অতিমারির সময় এই নির্দেশগুিলর অধিকাংশই বলবৎ ছিল রাজ্যে৷ ফের সেই নির্দেশিকাগুলিই জারি করতে বাধ্য হল প্রশাসন।

গত ২৪’ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রামিত হয়েছেন ৭৭১৩’জন৷ চিন্তা বাড়িয়ে এ দিন মৃতের সংখ্যাও বেড়ে হয়েছে ৩৪’জন, সব থেকে খারাপ অবস্থা হচ্ছে কলকাতার। রাজ্যের রাজধানীতে একদিনে আক্রান্ত হয়েছে প্রায় দু’ হাজার, এই পরিস্থিতিতে আজ এগারো দফা নির্দেশ জারি করেছে রাজ্য সরকার৷

সাধারণ মানুষের সমাগম হয় এমন সমস্ত জায়গায়, গণপরিবহণে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখার মতো বিধিগুলি যাতে মানা হয়, তা নিশ্চিত করতে হবে স্থানীয় প্রশাসনকে৷

সরকারি, বেসরকারি সমস্ত অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্প এবং বাণিজ্য কমপ্লেক্সে সপ্তাহে অন্তত একবার সম্পূর্ণ জীবাণুনাশের কাজ করতে হবে।

আন্তর্জাতিক নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে