লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভায় লকডাউনের মেয়াদ বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের লকডাউনের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দেন। এসময় তিনি আরো জানান, জীবন-জীবিকার প্রয়োজনে ঈদের আগে লকডাউন শিথিল হতে পারে।

এদিকে রোববার রাতে অনুষ্ঠিত অনলাইন সভায় লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে কোভিড ১৯ নিয়ে কাজ করা জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সুপারিশে, স্বাস্থ্য, ফায়ার সার্ভিস ও জরুরি সেবা ছাড়া সব ধরনের ব্যাংক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়। এরপরই সকালে সচিবালয়ে আয়োজিত বৈঠকে করোনা সংক্রমণ রোধে লকডাউন ২৮’শে এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও আক্রান্তের হার বাড়তে থাকায় দুই দফায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন চলছে। চলমান লকডাউন শেষ হবে ২১ এপ্রিল। তার আগেই লকডাউনের মেয়াদ আবারো বাড়ানোর ঘোষণা দিলো সরকার।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে