
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের আস্ফালন চলছে। গত’দুদিন ধরে প্রায় প্রতিদিনই মারা যাচ্ছে শতাধিক মানুষ। এমন সময় দেশের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান(আইইডিসিআর) কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ তথ্য। গতকাল(১৭’ই এপ্রিল)এই প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ের মধ্যে মৃতদের ৫২’শতাংশই উপসর্গ শুরুর ৫’দিনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া মৃতদের মধ্যে হাসপাতালে ভর্তির ৫ দিনেই মারা গেছেন ৪৮ শতাংশ রোগী। ১৬ শতাংশ মৃত্যুবরণ করেন ৫ থেকে ১০ দিনের মধ্যে।
গবেষণায় আরো জানা যাচ্ছে, দেশে করোনার প্রথম ঢেউয়ের সময় যে পরিমাণ নারী আক্রান্ত হয়ে মারা গেছেন, এখন সংখ্যাটা তার চেয়ে অনেক বেশি। তবে কী কারণে নারীদের মৃত্যুর হার বেড়ে গেল, তা জানায়নি আইইডিসিআর। এছাড়া এই সময় দেশে মানসিক রোগীর সংখ্যাও বেড়ে গেছে বলে জানানো হয় গবেষণা প্রতিবেদনে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























