কাশ্মীর ইস্যু নিয়ে বিরোধ মেটাতে, গত জানুয়ারিতে দুবাইয়ে গোপন বৈঠক করেছেন, ভারত ও পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা। এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বার্তা সংস্থাটির দাবি, বৈঠকের বিষয়ে জানেন- দিল্লির এমন একাধিক ব্যক্তি তাদের সাথে কথা বলেছেন। তারা জানান, সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্ততায়, দুবাইয়ে এই বৈঠক হয়।

শুধু তাই নয়, দুই দেশের গোয়েন্দা কর্মকর্তারা, কয়েক মাস ধরেই, তৃতীয় দেশে সাক্ষাৎ করছেন, দাবি সংবাদ সংস্থাটির।

আন্তর্জাতিক নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে