আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে বইমেলা। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১৬’ই মার্চ) বইমেলা উপলক্ষ্যে বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এসময় প্রতিমন্ত্রী বইমেলার প্রস্তুতির বিভিন্ন অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ মিলিয়ে মোট ৫৪০টি প্রতিষ্ঠানকে ৮৩৪টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে। মেলায় ৩৩টি প্যাভিলিয়ন থাকবে। এছাড়া মেলায় আগতদের জন্য থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
কে এম খালিদ বলেন, করোনা পরিস্থিতিতে সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা মেনেই অমর একুশে বইমেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।তবে পরিস্থিতির অবনতি হলে যেকোনো সময় বইমেলা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হতে পারে। এজন্য করোনার সংক্রমণের কথা বিবেচনায় বইমেলায় আগতদের সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান কে এম খালিদ।
প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ‘অমর একুশে গ্রন্থমেলা’ অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু এবার করোনা অতিমারির কারণে সেটি পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























