ফ্যাশন সিন্ডিকেট বিডি কর্পোরেট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭ এর দিনের প্রথম ম্যাচে এবি ব্যাংকের মুখোমুখি হয় অ্যাপোলো হাসপাতাল। অ্যাপোলো প্রথমে টচে হেরে ব্যাট করে ২০ ওভারে ১৭১ রান সংগ্রহ করে। ১৭২ রানের টার্গেটে খেলতে নেমে এবি ব্যাংক ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়লাভ করে। ১৩ বলে ৪৩ করে ম্যাচ সেরা হন এবি ব্যাংকের তানভীর।

দিনের দ্বিতীয় ম্যাচে টেক্স স্টাইলের মুখোমুখি হয় এমজিটি। টেক্স স্টাইল ব্যাট করে ১৬০ রান সংগ্রহ করে। ১৬১ রানের টার্গেটে খেলতে নেমে ১৯.৪ বলে জয়লাভ করে এমজিটি। ৪৩ বলে ৬৭ করে ম্যাচ সেরা হন এমজিটির রোহিত। টুর্নামেন্টের টাইটেল স্পনসর ফ্যাশন সিন্ডিকেট , কো-স্পনসর হিসেবে আছে টেক্স স্টাইলস বিডি ও এ.এম.জি.টি. টুর্নামেন্ট পার্টনার হিসেবে আছে অ্যাপোলো হসপিটালস ঢাকা ,টুর্নামেন্টের প্রিন্ট মিডিয়া
পার্টনার- কালের কণ্ঠ ,অনলাইন মিডিয়া পার্টনার বিড- টাইমস নিউস ,রেডিও পার্টনার – রেডিও স্বাধীন ৯২.৪ এফএম।টুর্নামেন্টের ফোটোগ্রাফি পার্টনার আতিক ফোটোগ্রাফি।
স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্স নিউজ














