বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এ যোগদানকৃত নতুন শিক্ষকবৃন্দের চতুর্থ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ ফেব্রুয়ারি, ২০২১) রাতে ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম এবং কোর্স সমন্বয়ক ও ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালনা পর্ষদ এর সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি কে এম আব্দুস সালাম পাবলিক বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্যোগ গ্রহনের জন্য বেরোবি ভাইস-চ্যান্সেলরকে ধন্যবাদ জানান। মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করারও আহবান জানান তিনি। সভাপতির বক্তব্যে বেরোবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও বলেন, চতুর্থ ব্যাচের শিক্ষকবৃন্দ প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান যথাযথভাবে কর্ম পরিবেশে কাজে লাগিয়ে বিশ^বিদ্যালয়কে এগিয়ে নিবেন। শিক্ষকবৃন্দের বুনিয়াদি প্রশিক্ষণে নানাভাবে যারা সহযোগিতা করেছেন তাঁদের ধন্যবান জানান তিনি। শিক্ষকবৃন্দকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে শিক্ষাদানে নিয়োজিত হবার আহবান জানান বেরোবি ভাইস-চ্যান্সেলর। কোর্স সমন্বয়ক ও ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালনা পর্ষদ এর সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী করোনা মহামারীর মধ্যেও শিক্ষকবৃন্দ প্রশিক্ষণ অব্যাহত রাখায় তাদেরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতাকে আরো সমৃদ্ধ করবে। অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য শিক্ষকবৃন্দকে সনদ প্রদান করা হয়। দেশের পাবলিক বিশ^বিদ্যালয়ের ইতিহাসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ই প্রথম নতুন যোগদান করা শিক্ষকবৃন্দের ছয় মাসব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে। দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে বেরোবিতে যোগদান করা নতুন শিক্ষকবৃন্দকে ভিন্ন ভিন্ন ধাপে প্রশিক্ষণ প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে শিক্ষকদের চতুর্থ ব্যাচের সেরা অংশগ্রহনকারী হিসেবে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক লুবনা আক্তারকে সম্মাননা পদক প্রদান করা হয়।

উল্লেখ্য, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক শরীফা আক্তার নিপা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ খালিদ হাসান রিয়েল, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সুমাইয়া তাহসিন হামিদা ও ইয়াসমিন সুলতানা, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক লুবনা আক্তার ও ত্বহা হুসাইন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ আবুল মুঞ্জের ও ইফ্ফাত আরা বাঁধন প্রমুখ শিক্ষকবৃন্দ চতুর্থ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেন।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে