কোভিড ১৯ করোনা ভাইরাস মহামারীর মধ্যেও সরকারী স্বাস্থ্যবিধি মেনে ইসলামী বিশ^বিদ্যালয়ে চলছে মেগা প্রকল্পের উন্নয়ন কাজ। আজ শনিবার সকালে উন্নয়ন কাজের অগ্রগতি দেখতে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ বেলায়েত হোসেন তালুকদার, অতিরিক্ত সচিব (পরিকল্পনা) কাজী মনিরুল ইসলাম ও উপসচিব আসমা নাসরীন সকালে ক্যাম্পাসে উপস্থিত হয়ে সরাসরি “ইসলামী বিশ^বিদ্যালয়ের অধিকতর উন্নয়ন ৩য় পর্যায় (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তাঁরা পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ, রবীন্দ্র- নজরুল কলা ভবন, চিকিৎসা কেন্দ্র, মীর মশাররফ হোসেন ভবন, ডরমেটরি, ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ইত্যাদি চলমান মেগা প্রকল্পের ১০টি ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ সরেজমিনে দেখেন।
পরে প্রতিনিধিদলের সদস্যবৃন্দ ইসলামী বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের সঙ্গে এক সৌজন্য সভায় মিলিত হন। প্রতিনিধিদল উন্নয়ন কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
সভায় বিশ^বিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারঃ) এইচ এম আলী হাসান, প্রধান প্রকৌশলী (ভারঃ) আলীমুজ্জামান টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























