নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেয়ার লক্ষ্যে  সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান আজ (26 ডিসেম্বর 2020) হোটেল ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবি কৃষি বিভাগ এবং বেসরকারি প্রতিষ্ঠান ‘লাল তীর সীডে’র সঙ্গে এ চুক্তিতে নোবিপ্রবি’র পক্ষে স্বাক্ষর করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।এতে লাল তীর সীডেরে’র পক্ষে স্বাক্ষর করেন ওই কোম্পানীর চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডঃ নেওয়াজ মোহাম্মদ বাহাদুর; কৃষি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ গাজী মোঃ মহসীন, ডঃ আতিকুর রহমান ভূঞাসহ লাল তীর সীডে’র কর্মকর্তাবৃন্দ।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে