ওমর ফয়সাল, ফটিকছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ঐতিহাসিক জনযুদ্ধের মাধ্যমে নিজেদের স্বতন্ত্র পরিচয়ের ভিত্তিতে একটি জাতিকে রূপদানকারি হিসেবে বাংলাদেশের মানুষের চেতনার প্রতি আমরা গভীরভাবে প্রশংসা ও সম্মান জানাই। আপনারা ১৯৭১ সালে অসংখ্য মৃত্যু ও মা-বোনদের প্রতি বর্বর নির্যাতন উপেক্ষা করে অনন্য সাহস এবং বীরত্বের সাথে নিজেদের উপর হওয়া অত্যাচার ও কঠোরতার মোকাবেলা করেছিলেন। আপনাদের মহান মুক্তিযুদ্ধ বিশ্বের জন্য অনন্য অনুপ্রেরণা। এ চেতনায় মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং আমাদের দ্বি-পাক্ষিক কূটনৈতিক সম্পর্কের প াশতম বার্ষিকীর স্মরণীয় বছরগুলোর স্বীকৃতি হিসেবে আমি মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানাই।
সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত এশিয়া বিখ্যাত ঐতিহ্যবাহী মাইজভাণ্ডার দরবার শরীফ পরিদর্শনে এসে স্থানীয় বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় বাংলাদেশের সাথে ভারতের যে চমৎকার সম্পর্ক বিরাজমান আছে তা চিরদিন অটুট থাকবে উল্লেখ করে দোরাইস্বামী বলেন, সাবরূম-রামগড় স্থলবন্দর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে এবং এ আন্তঃদেশীয় সংযোগ আমাদের বন্ধনকে আরো সুদৃঢ় করবে বলে বিশ^াস করি। বিশেষ করে- ত্রিপুরা, আসামসহ ভারতের পূর্বা লীয় রাজ্য সমূহের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধার নতুন ক্ষেত্র তৈরি হবে। ফটিকছড়িও সে সুবিধা ভোগ করবে। এ ছাড়াও স্থলবন্দর পয়েন্ট থেকে সোনাইপুল, কালাপানিয়া, সেমুতং, বাটনাতলী, গাড়ীটানা হয়ে ফটিকছড়ির উপর দিয়ে চট্টগ্রাম বন্দও বিকল্প সংযোগ সড়ক নির্মাণে সম্ভাব্যতা যাচাই করা হবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন বলেন, বঙ্গবন্ধু যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন; সেই লক্ষ্য সামনে নিয়েই ত্বরিকত ফেডারেশন কাজ করছে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ যেমন ভারতের অকৃত্রিম বন্ধু; তেমনি ত্বরিকত ফেডারেশন এবং নজিবুৃল বশর মাইজভাণ্ডারীও আমাদের পরম বন্ধু। এ জন্যই মাইজভাণ্ডারে ছুটে আসা।
মতবিনিময় সভায় বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, জঙ্গিবাদ ও মৌলবাদ নির্মূলে ভারতকে বাংলাদেশের পাশে চায় বাংলাদেশ। বর্তমানে সরকার প্রধান শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সম্পর্ক কূটনৈতিক পরিমণ্ডল ছাড়িয়ে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। আমাদের বন্ধুত্ব কৌশলগত অংশীদারিত্বের অনেক ঊর্ধ্বে; কারণ এ বন্ধুত্ব রচিত হয়েছে অভিন্ন ত্যাগ, ইতিহাস, সংস্কৃতি ও আত্মীয়তার অনন্য সম্পর্কের উপর ভিত্তি করে।
তরিকত ফেডারেশনের যুগ্ম-মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ ব্যানার্জি, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ আল মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালামত উল্লাহ চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগ’র সিনিয়র সহ-সভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশু প্রমুখ।
সভার শুরুতে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে ফটিকছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী ও সাধারণ সম্পাদক রফিকুল আলমের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভা শেষে মাইজভাণ্ডার দরবার শরীফের বিভিন্ন মাজারে শ্রদ্ধা নিবেদন করেন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এর আগে সোমবার বিকেলে ৫টার দিকে ভারতীয় হাইকমিশনার মাইজভাণ্ডার দরবারে এসে পৌঁছলে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান উপজেলা চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়ব, তরিকত ফেডারেশনের যুগ্ম-মহাসচিব তৈয়বুল বশর মাইজভাণ্ডারীসহ নেতৃবৃন্দ।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























