ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব অনলাইনে গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় যৌন হয়রানির সচেতনতা, প্রতিরোধ এবং পুনরুদ্ধার-এর উপর এক আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেন্ডার বিশেষজ্ঞ ও শিশু আঙ্গিনার সাধারণ সম্পাদক মাহমুদা রহমান খান এবং জেন্ডার বিশেষজ্ঞ এস এম ফরিদুল হক ।

তারা মনে করেন, আমাদের নিজেদের পরিবারের উচিত যৌন হয়রানির সম্পর্কে শিশুদের শিক্ষা এবং সচেতন সৃস্টি করা তাহলে আগামী প্রজন্ম এই ধরনের খারাপ কাজে লিপ্ত হবে না। প্রধান অতিথি মাহমুদা রহমান খান যৌন হয়রানি সংক্রান্ত নানাবিধ বিষয় ও এর সচেতনতা সম্পর্কে আলোচনা করেন। তিনি যৌন হয়রানি প্রতিরোধে সর্বপ্রথম মেয়েদের সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং মা-বাবাকেও তার সন্তানের প্রতি নজর রাখতে বলেন যাতে করে সন্তানের সাথে ঘটিত যেকোন সমস্যার প্রতি তারা অবগত হতে পারেন। তিনি আরো বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে যাতে করে একজন শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার হলে তার সমস্যার অভিযোগ জানাতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরী। তিনি বলেন, আমাদের আজকের এই আলোচনা সভার উদ্দেশ্য হল সমাজে এবং মানুষের কাজের জায়গায় জনসচেতনতা তৈরি করা এবং যৌন হয়রানির মানসিক আঘাত থেকে নিজেদের পুনরুদ্ধার করার উপায় সম্পর্কে সবাইকে অবগত করা।ইউল্যাবের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সদস্য ও এক্সিকিউটিভবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে