২০১৭ সালে অনুষ্ঠিত বিপিএলে প্রথম শিরোপা জিতলো রংপুর রাইডার্স। ফাইনালে ২০৭ রানের টার্গেট তাড়া করতে গিয়ে রীতিমতো ধুঁকছেলি ঢাকা ডায়নামাইটস। শেষ পর্যন্ত সংগ্রহ ৯ উইকেটে ১৪৯ রান।
এক রানে দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ঢাকা। কোন রান না করেই মাশরাফীর শিকার হন মেহেদী মারুফ। সোহাগ গাজির স্পিনে ১৯ রানে ফেরেন এভিন লুইস। দ্রুত ফেরেন জো ডেনলি, কাইরন পোলার্ড, মোসাদ্দেক সৈকত ও শাহীদ আফ্রিদি। সাকিবের প্রতিরোধ থেমেছে ২৬ রানে।

এর আগে ২২ রানে সাকিবের হাতে জীবন পেয়ে, ৫৭ বলে সেঞ্চুরি তুলেছেন ক্রিস গেইল। ৬৯ বলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৪৬ রানে, গড়েছেন বিপিএলে সর্বোচ্চ ১৮ ছক্কার রেকর্ড। সঙ্গী ম্যাককালাম অপরাজিত থাকেন ৫১ রানে।

স্পোর্টস ডেস্ক
বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে