পুরান ঢাকার শাঁখারি বাজারে ১৪২টি ঝুঁকিপূর্ণ ভবন সংরক্ষিত ঐতিহ্য বা হেরিটেজ ঘোষণার আট বছরেও সংস্কার শুরু হয়নি। নিজ উদ্যোগে সংস্কার করতে গেলে মালিকরা পড়ছেন হয়রানির মুখে। ফলে এসব ভবনে ঝুঁকি নিয়ে বাস করছেন অন্তত ২০ হাজার মানুষ।
২০০৯ সালে শাঁখারি বাজারসহ পুরান ঢাকার চারটি এলাকার সব ভবনকে সংরক্ষিত ঐতিহ্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। এর মধ্যে শাঁখারি বাজারেই রয়েছে ১৪২টি ভবন। এই এলাকার বেশিরভাগ ভবনই কয়েকশ বছরের পুরনো। দীর্ঘদিন সংস্কার না হওয়ায়, অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ এসব ভবন। ঐতিহ্য রক্ষা আন্দোলনের কর্মীরা বলছেন, সরকারের দীর্ঘসূত্রতার কারণে স্থানীয়দের মধ্যে বিশ্বাসহীনতা জন্ম দিয়েছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে স্থানীয়দের ক্ষতিপূরণ না দিলে, এলাকাটি সংরক্ষণ করা সম্ভব হবে না।
সরকারের গেজেটে একশ বছর পুরনো যেকোন ভবন ঐতিহ্য হিসেবে সংরক্ষণের কথা বলা হয়েছে।
অনলাইন দেস্ক,বিডি টাইম্স নিউজ


























