বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বিজয়ের মাস উপলক্ষে আগামী ৪’ঠা ডিসেম্বর বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হবে। ৪ঠা ডিসেম্বর ১০০তম ওয়েবিনার উপলক্ষে “Era of Optical Atomic Clocks” বিষয়ে স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন ২০১২ সালের নোবেল লরিয়েট পদার্থবিজ্ঞানী Dr. David J.Wineland । পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি)পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. প্রীতম কুমার দাস আন্তর্জাতিক ফিজিক্স ওয়েবিনার আয়োজন করেন।
আন্তর্জাতিক ফিজিক্স ওয়েবিনার’র সঞ্চালক ড. প্রীতম কুমার দাস বলেন- “বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। আর করোনাকালীন এই সময়ে সরকারের শিক্ষার ক্ষেত্রে যে অবদান তা ধরে রাখতে ও শিক্ষার্থীরা যেন বিজ্ঞানমনস্ক থেকে দূরে সরে না যায় সেই জন্য আমার ওয়েবিনার আয়োজন করা। পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে পদার্থ বিজ্ঞানকে প্রানবন্ত করতে আরো নতুন নতুন পদক্ষেপ নিবো। মুজিব শতবর্ষ ও বিজয়ের মাসে ১০০’তম ওয়েবিনার আয়োজন করতে পেরে আমি ও পদার্থ বিজ্ঞান বিভাগ অনেক আনন্দিত।
উল্লেখ্য, ইতিমধ্যে আন্তর্জাতিক ফিজিক্স ওয়েবিনার গুলোতে বিশ্ব সেরা পদার্থবিদরা বক্তব্য দেন Professor Dr. John Ellis, CBE FRS, Dept. of Physics, King’s College London, Cambridge, UK. Professor Dr. Robert Brandenberger, Dept. Of Physics ( Theoretical cosmology), McGill University, Canada. Professor Dr. Gautam Gangopadhyay, Dept. Of Physics, University of Calcutta. Professor Dr. Saleh Hasan Naqib, Dept. of Physics, University of Rajshahi. Dr. Valerie Domcke, faculty member, Dept. of theoretical physics, CERN, Geneva. Switzerland and EPFL, Lausenne, Switzerland. সহ আরো অনেক নাম করা পদার্থ বিজ্ঞানী। ওয়েবিনার গুলো পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থীসহ বিজ্ঞানের সকল শাখার শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ওয়েবিনার বাংলাদেশ, ভারত, আমেরিকা, জাপান, কানাডা, যুক্তরাজ্য, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশের পদার্থবিদদের কাছে সুখ্যাতি অর্জন করেছে। বাংলাদেশ পদার্থবিদরা মনে করেন ওয়েবিনার গুলো পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞানের বিভিন্ন শাখায় উচ্চ শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























