ফ্যাশন সিন্ডিকেট বিডি কর্পোরেট টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে দিনের প্রথম ম্যাচ ডি/এল মেথডে এবি ব্যাংক জয়লাভ করে। দিনের দ্বিতীয় ম্যাচে ডি/এল মেথডে ৫ ওভার নির্ধারণ করে টোটাল বাংলাদেশ ও টেক্স স্টাইল বিডির খেলা অনুষ্ঠিত হয়। ৫ ওভারে টেক্স স্টাইল প্রথমে ব্যাট করে ৭৮ রান সংগ্রহ করে। ৭৯ রানের টার্গেটে খেলতে নেমে ২৮ রানেই শেষ হয় টোটাল বাংলাদেশের ইনিংস।ফলে ৫০ রানের জয় লাভ করে টেক্স স্টাইল বিডি। ১৪ বলে ৪০ করে ম্যাচ সেরা হন টেক্স স্টাইল বিডির সেইমেলস।

টুর্নামেন্টের টাইটেল স্পনসর ফ্যাশন সিন্ডিকেট , কো-স্পনসর হিসেবে আছে টেক্স স্টাইলস বিডি ও এ.এম.জি.টি. টুর্নামেন্ট পার্টনার হিসেবে আছে অ্যাপোলো হসপিটালস ঢাকা ,টুর্নামেন্টের প্রিন্ট মিডিয়া পার্টনার- কালের কণ্ঠ ,অনলাইন মিডিয়া পার্টনার বিডি টাইমস নিউজ ,রেডিও পার্টনার – রেডিও স্বাধীন ৯২.৪ এফএম।
টুর্নামেন্টের আয়োজক টি.কে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট।

স্পোর্টস ডেস্ক,
বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে