বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফির্সাস ফেডারেশন এবং নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা আজ সোমবার(৩০’শে নভেম্বর)সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন এর মহাসচিব মীর মো. মোর্শেদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের সহসভাপতি প্রকৌশলী সৈয়্যদ মোহাম্মদ ইকরাম ও মফিজুল ইসলাম মজনু। সভায় সভাপতিত্ব করেন নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন এবং সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন। সভায় বক্তারা সাত দফা দাবিসমূহ নিয়ে বিশদ আলোচনা করেন। উক্ত সভায় নোবিপ্রবি পরিবারের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ও নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম এর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এসময় নোবিপ্রবি রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























