কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের নিয়ে দুই’দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার(২৯’শে নভেম্বর) সকাল ৯’ঘটিকায় কুবি ভার্চুয়াল ক্লাস রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন কুমিল্লা বার্ডের পরিচালকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো কর্মচারীরা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ পেতে যাচ্ছে, এটি অত্যন্ত আনন্দের। প্রশিক্ষণ মানেই দক্ষতা অর্জন। প্রশিক্ষনের কোন বিকল্প নেই। সরকারী রুলস রেজুলেশন শুধু কর্মকর্তাদের জন্য নয়, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদেরও ঐ রুলস রেজুলেশন মেনে চলতে হয়। আমরা কেউ স্বাধীন নই, আমাদের সবাইকে একটি নিয়মের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হয়। তিনি আরও বলেন, আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা প্রকৃত জ্ঞান আহরন করবেন বলে আমি বিশ্বাস করি। আপনারা স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন দেখে আমি মুগ্ধ। সামনে আপনাদের জন্য সুদিন অপেক্ষা করছে। আপনারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সর্বাতœক সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী।
অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, উপাচার্য মহোদয়ের আন্তরিকতা, প্রচেষ্টা ও নিষ্ঠায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। আইকিউএসি’র আয়োজনে এই প্রথমবারের মতো ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীবৃন্দ প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ পেতে যাচ্ছে যা প্রশংসনীয় উদ্যোগ। তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মের দক্ষতা বৃদ্ধি পায়। আপনারা যদি কাজকে ভালবেসে আন্তরিকভাবে সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেন তাহলে আপনাদের প্রাণপ্রিয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অতি দ্রæত একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























