ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুস সাত্তার-এর বড় ছেলে ওয়াসিক সাত্তার আবির-এর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। অপর এক শোক-বার্তায় ওয়াসিক সাত্তার আবির-এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান শোক জানিয়েছেন। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ ওয়াসিক সাত্তার আবির-এর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।
গতরাত সাড়ে ৮টার দিকে ওয়াসিক সাত্তার আবির ঢাকার হাতিরঝিলে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























