পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শুভ্র হাসান (২০১৫-১৬) আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন।

সম্প্রতি রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির আয়োজিত তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হোন। ফাইনালে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুটেক্স ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের টপকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। শনিবার(১৯’শে নভেম্বর)সন্ধ্যা সাড়ে ৬টায় ভার্চুয়ালি কানেক্টেড জুম এপের মাধ্যমে ফেসবুক লাইভে প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিজয়ীদের নাম ঘোষণা করেন।

চ্যাম্পিয়ন ছাড়াও প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেহেদী হাসান, তৃতীয় বুটেক্সের মো. রবিউল মোল্লা, চতুর্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আখতার হোসেন আজাদ, পঞ্চম হয়েছে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওমর শরীফ সরকার। এ প্রতিযোগিতাটিতে বাংলাদেশের প্রায় ৫০ টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩৭৯৬ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৭৫টি সংগঠন ইভেন্ট পার্টনার এবং ৫০ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর এ প্রতিযোগিতা আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন।

প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় রাউন্ড গুগল ফর্মের মাধ্যমে হয় এবং তৃতীয় ও ফাইনাল রাউন্ড জুমের মাধ্যমে ফেসবুকে লাইভ হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ড ১৯ নভেম্বর ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হয়।

আকরাম নয়ন(পাবিপ্রবি)
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে